সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে জন্মদিনের দাওয়াতের কথা বলে বন্ধুকে অপহরন করে মুক্তিপন নেয়ার সময় আটক-৩। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ৩৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটিতে জলিল খান নামের এক যুবককে জন্মদিনের দাওয়াতের কথা বলে বাখেরগঞ্জ থানাধীন মহেষপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অপহরন করে একটি সংঘবদ্ধ চক্র ১লাখ টাকা মুক্তিপন দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপনের টাকা প্রদানের সময় অপহরনকারী চক্রের ৩ সদস্যকে পুলিশ কৌশলে আটক করতে সক্ষম হয়েছে।

অপহৃত জলিলের ভাই আল-আমিন খানের এজাহার সূত্রে জানা যায়, গত ২১শে জুলাই বিকেলে তার ভাই গোদন্ডা গ্রামের ফারুক খানের পুত্র জলিল খান স্থানীয় বিজি ইউনিয়নএকাডেমীর মাঠে ফুটবল খেলছিল। এসময় তারই বন্ধু কামদেবপুর গ্রামের মজিবর হাওলাদারের পুত্র সাগর হাওলাদার ও মাদারঘোনা গ্রামের হারুন হাওলাদারের পুত্র মোঃ জসিম হাওলাদার মোবাইল ফোন দিয়ে জলিল খানকে বিজি ইউনিয়ন একাডেমির গেটে আসতে বলে। জলিল একাডেমির গেটে আসলে এক বন্ধুর জন্মদিনের দাওয়াতে যাওয়ার কথা বলে তাকেও মটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়।

তাদের মটরসাইকেল বাখেরগঞ্জ থানার মহেষপুর ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছলে পূর্ব থেকে সেখানে ওঁতপেতে থাকা মোঃ সালাউদ্দিন(২৮), মোঃ ইমরান বিশ্বাস(২২), মোঃ সালেহ রাব্বি(২২), মোঃ বনি হাওলাদার(২২), রাকিব জোমাদ্দার(২০)সহ অজ্ঞাত আরও কয়েকজন তাদের পথরোধ করে। তারা জলিলকে মারধর করতে করতে রাস্তা থেকে কয়েকশ ফুট দূরে নিয়ে যায়। অপরদিকে অপহরনকারী দলের মূল হোতা জসিম ও সাগর ঘটনাস্থল জলিলকে রেখেই ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে অপহরনকারীরা জলিলের ভাইয়ের ব্যবহৃত ফোন নাম্বারে ডিবি পুলিশ পরিচয়ে ফোন করে একলক্ষ টাকা চাঁদা দাবি করে অন্যথায় জলিলকে তারা ক্রসফায়ার দিবে বলে হুমকি দেয়।

তাদের ফোন পেয়ে অপহৃতের স্বজনরা তাৎক্ষনিক ৩০হাজার টাকা নিয়ে অপহরনকারীদের দেয়া লোকেশন বাখেরগঞ্জ থানার বাংলা বাজারে রাত আনুমানিক ১২টা নাগাদ পৌছায়। তাদের কাছে জলিলের ভাই আল-আমিন খান ৩০হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দিবে বলে তাদের ভাইকে ফেরত চায়। ইতিমধ্যে বাখেরগঞ্জ থানার টহল পুলিশ সেখানে পৌছালে আল-আমিন দৌড়ে তাদের কাছে যায় ও সকল ঘটনা খুলে বলে। অপহরনকারীরা দৌড়ে পালানোর চেস্টা করলে পুলিশ সাদ্দাম, ইমরান ও রাব্বিকে আটক করতে সক্ষম হয়। বাখেরগঞ্জ থানার টহল পুলিশ আটকৃতদের নলছিটি থানায় হস্তান্তর করে।

এ ঘটনায় অপহৃত জলিল খানের পরিবার বাদী হয়ে নলছিটি থানায় একটি অপহরন ও মুক্তিপন দাবীর অভিযোগে কামদেবপুর গ্রামের মজিবর হাওলাদারের পুত্র সাগর হাওলাদার ও মাদারঘোনা গ্রামের হারুন হাওলাদারের পুত্র মোঃ জসিম হাওলাদার, মোঃ সালাউদ্দিন(২৮), মোঃ ইমরান বিশ্বাস(২২), মোঃ সালেহ রাব্বি(২২), মোঃ বনি হাওলাদার(২২), রাকিব জোমাদ্দার(২০)সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে।

এ ব্যাপারে নলছিটি থানায় দায়েরকৃত মামলার তদন্ত অফিসার পুলিশের উপপরিদর্শক হুমায়ুন কবির সাংবাদিকদের জানায়, উল্লেখিত ঘটনায় গত ২২ জুলাই একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঘটনাস্থল থেকে আটক ৩ অপহরনকারীকে আদালতে সোপর্দ করলে তাদের কারাগারে প্রেরন করা হয়। মামলার এজাহার নামীয় অপর আসামীদের গ্রেফতারে জোর চেস্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে জন্মদিনের দাওয়াতের কথা বলে বন্ধুকে অপহরন করে মুক্তিপন নেয়ার সময় আটক-৩। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০