সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে ডায়াগনস্টিকে প্রতারণাঃ ডিবির অভিযানে মালিক-কর্মচারী সহ আটক-৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম সাইফুল

বরিশালে ডায়াগনস্টিকে প্রতারণাঃ ডিবির অভিযানে মালিক-কর্মচারী সহ আটক-৪
বরিশালে এবার চিকিৎসাখাতে প্রতারণা সহ নানা অপকর্ম বন্ধে হার্ডলাইনে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। জাল স্বাক্ষর, ভূয়া কাগজপত্র, ভূয়া ডাক্তার, নিম্ন মানের ল্যাব সামগ্রী সহ নানাভাবে প্রতারণার দায়ে অভিযুক্ত ডায়াগনষ্টিক ব্যবসায়ীদের ধরতে মাঠে কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে বরিশাল প্রশাসন।

ইতিমধ্যে বরিশালে বিভিন্ন ডায়াগনষ্টিক, ল্যাব, ক্লিনিক ও ভূয়া হাসপাতালে অভিযান চালিয়েছে বরিশাল গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা প্রশাসন। মৃত্যু চিকিৎসকের স্বাক্ষর জাল করা, চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদানসহ বিভিন্নভাবে প্রতরণা করার মাধ্যমে সাধারন রোগীদের কাছ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার দুপুরে বরিশাল গোয়েন্দা পুলিশের ডিসি মঞ্জুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ রেজাউল করীমসহ একটি টিম অভিযান শুরু করে। এসময় আগরপুর সড়কে দি মুন মেডিকেল সার্ভিসেস নামক একটি ডায়গনস্টিক সেন্টারে ল্যাবের কাগজপত্রের জালিয়াতির প্রমান পাওয়া যায়। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ঘটনাস্থলে এসে ল্যাবের চারজনকে সাজা প্রদান করে ল্যাবটি সিল গালা করে দেন।

দন্ডপ্রাপ্তদের মধ্যে মো. দি মুন মেডিকেল সার্ভিসের পরিচালক শাহিন ও তার ভাই মো. ইব্রাহিমকে ৬ মাস করে কারাদন্ড এবং দুই ভূয়া টেকনিশিয়ান শ্যাম সাহা ও শ্যামল মজুমদারকে ৩ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।

এসময় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রেজাউল করীম বলেন, বরিশালে নামমাত্র অনেক ডায়াগনষ্টিক সেন্টার, ক্লিনিক ও ল্যাব গড়ে উঠেছে। যার বেশিরভাগ কাগজপত্র জাল। তাই রোগীরা যাতে প্রতারণা শিকার না হয় তার দিক নজর থেকে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া ভুক্তভোগী এক জনের পক্ষ থেকে একটি মামলা পাওয়া গেছে। যা বর্তমানে ডিবি কার্যালয়ে পক্রিয়াধীন আছে।

অভিযান নিয়ে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, বরিশালের ডায়াগনিষ্টিক সেন্টারগুলো বিভিন্ন অনিয়ম করছে। এখানে ডাক্তার কিংবা ট্যাকনোলোজিষ্ট নেই। চিকিৎসকের জাল স্বাক্ষর ব্যবহার করে রিপোর্ট দেওয়া হচ্ছে। তাই বিভিন্ন ডায়াগনষ্ঠিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে ৪জনকে কারাদন্ড দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ডায়াগনস্টিকে প্রতারণাঃ ডিবির অভিযানে মালিক-কর্মচারী সহ আটক-৪

আপডেট সময় : ০৩:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০