সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ডিমলায় ১ লক্ষ ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃগোলাম রাব্বানী ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে ২১ – ২৭ জুলাই মাছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ বিরোধী অভিযানে ধারাবাহিকতায় নীলফামারী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত ।
গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা চাপানীর হাটে ১ লক্ষ ৭৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
. ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, ডিমলা থানার পুলিশের এসআই আতিকুর ইসলাম আতিক সহ সঙ্গীয় ফোর্স।
জব্দকৃত জালগুলো ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের সামনে সাধারণ জনগণের সামনে আগুনে পুরে ফেলার পূর্বে উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষে আজ এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তিনি আরো জানান, চলমান ভ্রাম্যমান আদালতের বিষয়টি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা দোকান খোলা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি। এর পর যদি উপজেলায় কোন ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ ঘোষিত জাল যদি পাওয়া যায় তাৎক্ষনিক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। আসুন দেশীয় মাছ বাঁচাই আমিষের চাহিদা পূরণ করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় ১ লক্ষ ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০