সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

দূতাবাস বন্ধের নির্দেশ, তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের সংঘাত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ২৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আরও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংঘাত। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে করোনাভাইরাসের উৎস নিয়ে দ্বন্দ্ব চলছে দুই দেশের মধ্যে। এমন সময়ে, নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরের চীনা দূতাবাসটি আগামীকাল শুক্রবার (২৪ জুলাই)-এর মধ্যে বন্ধ করে দেওয়ার জন্য চীনকে নির্দেশ দেওয় হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করে পাল্টা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

গতকাল বুধবার (২৩ জুলাই) , মার্কিন মুখপাত্র মর্গ্যান অরটাগাস এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’ এবং গোপন তথ্য সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে।

তিনি এই বার্তাও দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সর্বভৌমত্বে আঘাত করেছে চীন। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভিয়েনা চুক্তিতেই স্থির হয়েছিল, আমন্ত্রক দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানো যাবে না।

সেই শর্ত ভঙ্গ করেছে বেজিং।
ওয়াশিংটন ডিসির দূতাবাস ছাড়াও, যুক্তরাষ্ট্রে আরও পাঁচটি দূতাবাস রয়েছে চীনের। তার মধ্যে হিউস্টনের দূতাবাসটিই কেন বন্ধ করার নির্দেশ দেওয়া হল সেই কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তা নিয়ে মুখ খোলেননি অরটাগাস।
এদিকে, যুক্তরাষ্ট্র হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পর চীন পাল্টা ব্যবস্থার কড়া হুমকি দিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, কোনো কারণ ছাড়া হিউস্টনে একতরফাভাবে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং ইচ্ছাকৃতভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দূতাবাস বন্ধের নির্দেশ, তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের সংঘাত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০