সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঝালকাঠিতে যাত্রীবাহী মাহেন্দ্র খাদে পড়ে এক বৃদ্ধা নিহত-চালকসহ ৭জন আহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে নিত্যানন্দ দত্ত (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় মাহেন্দ্র চালক সুজন চন্দ্র দত্তসহ অপর ৭জন যাত্রীর সকলেই আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ৭টায় বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার উত্তর বাঘরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিত্যানন্দ ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব ষাটপাকিয়া গ্রামের বাসিন্দা ও প্রয়াত গুরু চরণ দত্তের ছেলে। গাড়িচালক সুজন ও নিহত নিত্যানন্দ সম্পর্কে চাচা-ভাতিজা। নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের পূর্ব ষাটপাকিয়া এলাকার স্থানীয় ইউপি সদস্য শাহীন চৌধুরী নিত্যানন্দের মৃত্যুসহ আহতদের বিষয়টি নিশ্চিত করেছে।

ইউপি সদস্য শাহীন চৌধুরী ও দুর্ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দা বিকাশ চন্দ্র হালদার জানায়, খুব ভোরে পূর্বষাইটপাকিয়া গ্রামের বাড়ী মাহেন্দ্র গাড়ীর চালক সুজন চন্দ্র তার পিতা অমল চন্দ্র দত্ত (৬৫), চাচা নিত্যানন্দ, তার স্ত্রী (৬০), পত্রবধূ (৩০), একই এলাকার করিম মিস্ত্রী ও তার স্ত্রীসহ ৮জনকে নিয়ে ভা-ারিয়ার উদ্দেশে যাওয়ার পথে তার মাহেন্দ্র গাড়ীটি উত্তর বাঘরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে।
এসময় গাড়িতে থাকা সকলেই আহত হলে তাৎক্ষনিক অন্য একটি গাড়িতে করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বৃদ্ধ নিত্যানন্দ দত্তকে মৃত ঘোষনা করে।। এছাড়া গাড়িচালকসহ আহত ৭ যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়েছিলাম। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। দূর্ঘটনায় নিহত বৃদ্ধা জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বাসিন্দা বলে জানাগেছে। বিষয়টি নলছিটি পুলিশকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে যাত্রীবাহী মাহেন্দ্র খাদে পড়ে এক বৃদ্ধা নিহত-চালকসহ ৭জন আহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০