সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

এখনো গৃহীত হয়নি স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের পদত্যাগপত্র। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের দেয়া পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। এটি এখন সর্বোচ্চ পর্যায়ে যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।

বুধবার তিনি জানান, সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হলে তাকে অব্যাহতি দেয়ার বিষয়টি প্রজ্ঞাপন আকারে জানানো হবে। তবে আজ প্রজ্ঞাপন হবে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি জনপ্রশাসন সচিব।

করোনাভাইরাস মহামারীর মধ্যে একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে পদ ছাড়েন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

গতকাল সন্ধ্যায় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে রয়েছেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার আগে ডা. আবুল কালাম আজাদ এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।
মহাপরিচালকের দায়িত্ব পালনকালে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হওয়ার পর গত মে মাসে তিনি সিএমএইচে ভর্তি হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এখনো গৃহীত হয়নি স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের পদত্যাগপত্র। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০