সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে হত্যা চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯৯৭ সালেও তাকে গুলি করা হয়েছিলো

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী
লীগ নেতা ওমর ফারুককে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওমর ফারুক জানান
বুধবার সকাল পৌনে ১০টায় বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে তিনি বাজার
করতে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার প্রদীপ সরকার ও রিপন রায় সহ
৪/৫ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তাকে
রক্ষা করেন এবং হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আগামী ইউপি
নির্বাচনকে কেন্দ্র করে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে
হত্যার নীলনকশা বাস্তবায়নে মাদকাসক্ত ওই সন্ত্রাসীদের দিয়ে এ হামলা
চালিয়েছে বলে সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দাবি করে আরও বলেন বুধবার
চৌমোহনা বাজারে হাটের দিন থাকায় ব্যপক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিলো।
ফলে হামলাকারীরা তাদের প্রতিরোধের কারনে হত্যার উদ্দেশ্য বাস্তবায়নে
ব্যর্থ হয়। এদিকে আওয়ামী লীগের দুঃসমেয়র ত্যাগী ও পরীক্ষিত নেতা ও সাবেক
জনপ্রিয় চেয়ারম্যান ওমর ফারুকের ওপর হামলার ঘটনায় এলাকাবাসীর মাঝে
ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যপারে বানারীপাড়া থানায় মামলা দায়েরের
প্রস্তুতি চলছে। প্রসঙ্গত ১৯৯৭ সালের ২৭ ডিসেম্বর রাতে ওমর ফারুককে বুকে
ও পায়ে একাধিক গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিলো। ওই সময় তিনি
দীর্ঘ ৯ মাস চিকিৎসাধিন থেকে সুস্থ হয়েছিলেন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে
আসার পর থেকে তিনি গুলির সেই ক্ষতচিহৃ আজও বয়ে বেড়াচ্ছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে হত্যা চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০