সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

প্যাথলজিক্যাল রিপোর্টে মৃত চিকিৎসকের স্বাক্ষর, ডায়াগনস্টিক সেন্টাকে সিলগালা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: প্যাথলজিক্যাল রিপোর্টে মৃত চিকিৎসকের নাম-স্বাক্ষর এবং ভুয়া ডিগ্রি ব্যবহার করায় বরিশাল নগরীর জর্ডন রোড এলাকার ‘বরিশাল দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিস’ নামক একটি ডায়াগনস্টিক সেন্টার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন, ব্যাব-৮ ও জেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়। এ সময় চিকিৎসকসহ দুই মালিককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- চিকিৎসক নুরে আলম সরোয়ার সৈকত, মালিক একে চৌধুরী ও জসিম উদ্দিন মিলন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, ওই ডায়াগনস্টিক সেন্টারের নিয়মিত ডাক্তার গাজী আহসান উল্লাহ গত ১৯ জুলাই মারা গেলেও এরা পারস্পারিক যোগসাজশে মৃত চিকিৎসকের স্বাক্ষর ব্যবহার করে নিয়মিত রোগীদের প্যাথলজিক্যাল বিভিন্ন টেস্টের রিপোর্ট বানিয়ে অর্থ উপার্জন করে আসছিলো। এছাড়া সাজাপ্রাপ্ত চিকিৎসক সৈকত বিসিএস পাশ না হলেও তার নামের সাথে বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে ওই ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।

তিনি আরও জানান, ডাক্তার গাজী আহসানউল্লাহ মৃত্যুর আগে ঢাকায় থাকাকালীন সময়ও এরা এমন জালিয়াতি করেছে। খবর পেয়ে যৌথ অভিযানের মাধ্যমে ভ্রামমাণ আদালতে প্রমাণ সাপেক্ষে দোষীদের সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। একই সাথে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্যাথলজিক্যাল রিপোর্টে মৃত চিকিৎসকের স্বাক্ষর, ডায়াগনস্টিক সেন্টাকে সিলগালা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০