সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাড়ছে উত্তেজনা, চীনের বিপক্ষে রণকৌশল সাজাচ্ছে ভারত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতিতে বেইজিংকে সামলাতে রাফায়েলসহ একাধিক যুদ্ধবিমান ও ট্যাংক মোতায়েন করেছে নয়াদিল্লি। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ভারতীয় বিমান বাহিনী।

পূর্ব লাদাখের পরিস্থিতি পর্যালোচনা, মোতায়েন করা রাফায়েলের সংখ্যাবৃদ্ধির গুরুত্ব, চীনা সেনার অবস্থানসহ একাধিক রণকৌশল সাজিয়ে নিতে এই বৈঠক বলে জানা গেছে।

তবে শুধু লাদাখ নয়, দেশের উত্তর ও উত্তর পূর্ব প্রান্ত জুড়ে চীনের সীমান্তেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে ভারতের বিমান বাহিনী।
অরুণাচল প্রদেশ, সিকিম ও উত্তরাখণ্ডের চীন সীমান্তের পরিস্থিতিও এই বৈঠকে খতিয়ে দেখা হবে। প্রথম পর্যায়ের রাফায়েল মোতায়েন করা হয়েছে লাদাখ সেক্টরে।

সেক্ষেত্রে, আরও রাফায়েল ফাইটার জেট মোতায়েন করা হবে কীনা, তা দেখা হবে। জানা গেছে, জুলাই মাসের শেষের দিকে ভারতের বিমান বাহিনীর হাতে এসে পৌঁছবে কমপক্ষে ৩৬টি রাফায়েল ফাইটার জেট।
তিনদিনের বৈঠকের মূল অ্যাজেন্ডা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পর্যালোচনা। বৈঠকে উপস্থিত থাকবেন এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়ছে উত্তেজনা, চীনের বিপক্ষে রণকৌশল সাজাচ্ছে ভারত!

আপডেট সময় : ০৯:৩৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০