সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ আটক আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের দায়ের করা মামলায় বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

এরা হলো বরিশালের বাকেরগঞ্জের কর্ণকাঠী ইউনিয়নের বারেক হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার, মেহেন্দিগঞ্জের ভাষানচর ইউনিয়নের শাজাহান মাতুব্বরের ছেলে ডাকাতিসহ ১৪ মামলার আসামী লিটন মাতুব্বর ও বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার হরিপাশা এলাকার শাজাহান মোল্লার ছেলে ডাকাতিসহ ৭ মামলার আসামী লিটন মোল্লা।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর বিএম কলেজ রোডের সোবহান মিয়ার পুল এলাকা বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ওই তিন সদস্যকে আটক করা হয়।

তাদের কাছ থেকে রাম দা, বগি দা, চাইনিজ কুড়াল ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

তারা নগরীতে ডাকাতি কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিলো বলে ধারনা পুলিশের।
এ ঘটনায় থানার এসআই রুমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০