সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

হার মানল সিনেমার গল্প, মা-বাবা হত্যার কঠিন প্রতিশোধ তরুণীর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

এ যেন কোনো এক সিনেমার গল্প। আফগানিস্তানের এক তরুণী তালেবান জঙ্গিদের হাতে বাবা-মাকে হারিয়ে সঙ্গে সঙ্গে কঠিন প্রতিশোধ নিয়েছেন। বদলা হিসেবে নিজ হাতে গুলি করে হত্যা করেছেন মো-বাবার খুনিদের। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন তালেবান।

গত সপ্তাহে মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশে ঘটনাটি ঘটে।

খবর এএফপির।

জানা গেছে, টিনএজ এই তরুণীর নাম কামার গুল। হঠাৎ করেই তাদের বাড়িতে হামলা চালায় তালেবান জঙ্গিরা।

জঙ্গিরা গ্রাম প্রধানগুলের বাবাকে খুঁজছিল। তিনি সরকার সমর্থক ছিলেন। আর এই জন্যই তালেবান যোদ্ধারা তার বাড়িতে হানা দেয়। কামার গুলের বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় তারা।

এসময় কামার গুলের মা বাধা দিতে চাইলে বাড়ির বাইরে উভয়কে হত্যা করে নিষ্ঠুর তালেবান জঙ্গিরা। ঘরের ভেতরে থাকা কন্যা গুল আর বসে থাকতে পারেননি। তাতে তুলে নেন অস্ত্র। দু’জন তালেবান জঙ্গিকে মেরে আরও কয়েকজনকে আহত করে উপযুক্ত বদল নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা রহমান মালেকজাদা এএফপিকে বলেন, বাড়ির ভেতরে থাকা কামার গুল তাদের পারিবারিক অস্ত্র একে-৪৭ বন্দুক হাতে তুলে নেয়। প্রথমে তার বাবা-মাকে হত্যাকারী দুই তালেবান যোদ্ধাকে হত্যা করে। এরপর আরও কয়েকজনকে আহত করে।

বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হবে। আফগানিস্তানে মেয়েদের প্রকৃত বয়স না জানানোটা সাধারণ বিষয়। প্রতিশোধ নেওয়ার পর গুলদের বাড়িতে হানা দিতে আসছিল তালেবান সদস্যরা। তবে গ্রামবাসী ও সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পরাস্ত হয়ে পিছু হটে তারা।

কামার গুল ও তার ছোট ভাইকে আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঘোর প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহামেদ আরেফ আবের। বীরত্ব দেখানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুলের উচ্ছ্বসিত প্রশংসা চলছে। মাথার কাপড় ও হাতে মেশিনগান নিয়ে তোলা গুলের একটি ছবি গত কিছুদিন ধরে ভাইরাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হার মানল সিনেমার গল্প, মা-বাবা হত্যার কঠিন প্রতিশোধ তরুণীর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০