সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ফিলিস্তিনিদের করোনা পরীক্ষা কেন্দ্র গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দখলকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনের একটি তল্লাশি চৌকি গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ওই চৌকিটি ফিলিস্তিনিদের জন্য করোনা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। সোমবার ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণরোধে দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরের প্রবেশমুখে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী তল্লাশি চৌকিটি বানিয়েছিল।

ফিলিস্তিনে গেলো ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মারা গেছে ৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৮ হাজার ৩৬০ জন। মৃত্যু হয়েছে ৬৫ জন।

ইন্টেনসিভ কেয়ারে (আইসিইউ) চিকিৎসাধীন ৪০ জন। এ পর্যন্ত আক্রান্তদের একজনও করেনামুক্ত হয়নি।

স্থানীয় সুত্র জানায়, ওইদিন ভোরে জেনিনসহ কয়েকটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের গ্রেফতারে অভিযান চালায় ইহুদিবাদীরা। গুলি চালায় ফিলিস্তিনের ভূখণ্ডে। এসময় ইসরায়েলি বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয় এক ফিলিস্তিনি। দুই ফিলিস্তিনিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তল্লাশি চৌকিটি গুড়িয়ে দেয়া তারা।

করোনাভাইরাসের মহামারীর মধ্যেও পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সাধারণ নাগরিকদের উপর নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গেলো মাসে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়িঘর ভেঙ্গে দেয় তারা। এতে বাস্তুচ্যুত হয় দেড়শতাধিক ফিলিস্তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিলিস্তিনিদের করোনা পরীক্ষা কেন্দ্র গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০