সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

করোনা জয় করে কর্মস্থলে ফিরলেন সেই মানবিক স্বাস্থ্য কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনা জয় করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম কবির হাসান কর্মস্থলে যোগদান করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন থাকার পর ২০ জুলাই সোমবার সকালে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
এর পূর্বে তিনি করোনা প্রতিরোধে এ উপজেলার মাঠ পর্যায়ে এক জন সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হন। ডা. এসএম কবির হাসান জানান, করোনা প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের নিয়ে মাঠ পর্যায়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি উপজেলার বিভিন্ন এলাকায় করোনার উপসর্গ থাকা রোগীদের বাড়িতে গিয়ে ও কর্মস্থলে বসে নমুনা সংগ্রহ করাসহ তাদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমনকি করোনার এ দুঃসময়ে সেবা দিতে তিনি সার্বক্ষনিক বানারীপাড়াবাসীর পাশে থাকার জন্য প্রিয়তমা স্ত্রী ও প্রাণপ্রিয় দু’শিশু সন্তানকে বরিশাল শহরের বাসায় রেখে জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘ঘরবসতি’ গড়ে তুলেছিলেন।

কিন্তু এরই মধ্যে তিনি ১৩ জুন কর্মস্থলে থাকা অবস্থায় করোনা সন্দেহে নিজের নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন। এ দিন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে নিজ বাসায় আইসোলেশনে চলে যান। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এদিকে তার এক মাত্র শিশু কন্যা জারিন হাসান (৫) জ্বরে আক্রান্ত হয়। পরে তার স্ত্রী লায়লা আনজুমান ও এক মাত্র ছেলে জাওয়াদ হাসান (৯) জ্বরে আক্রান্ত হন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে তাদের করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

ডা. এসএম কবির হাসান জানান, করোনা সন্দেহে এ উপজেলায় মোট ২০৬টি নমুনা সংগ্রহ করে টেস্ট রিপোর্টের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩৯ জনের টেস্ট রিপোর্ট পজিটিভ আসলেও তার মধ্যে এ পর্যন্ত ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এছাড়া ১৫ জন নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা জয় করে কর্মস্থলে ফিরলেন সেই মানবিক স্বাস্থ্য কর্মকর্তা

আপডেট সময় : ০৯:২২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০