ভোলায় অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ১১২ বার পড়া হয়েছে

র্যাব-৮ কর্তৃক ভোলায় অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র্যাব-৮, বরিশাল ভোলা ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ২০ জুলাই ২০২০ তারিখ ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভোলা জেলার বোরহান উদ্দিন থানাধীন সদর রোড কুজের হাট সাকিনস্থ মেসার্স আল-মদিনা রেস্টুরেন্ট এর ভিতরে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২০ জুলাই ২০২০ তারিখ আনুমানিক ১৬.০০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ শাহাবুদ্দিন(৩৫), পিতাঃ মৃত সেরাজুল হক, সাং- কেয়ামুল্লা, থানাঃ তজুমদ্দিন, জেলাঃ ভোলা বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ শাহাবুদ্দিন(৩৫) এর নিকট থেকে ১৫৪ (একশত চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪,০০০/- টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল ভোলা ক্যাম্পের ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে ভোলা জেলার বোরহান উদ্দিন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























