সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় ব্যবসায়ীর ঘরে দুঃসাহসিক চুরি স্বর্নালঙ্কার ও টাকা লুট। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০ ২০০ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের ২ নং ওয়ার্ডে বন্দর বাজারের ব্যবসায়ী
আলহাজ¦ মঞ্জুর মোর্শেদের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শনিবার
গভীর রাতে ওই ব্যবসায়ীর বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে
স্টিলের আলমিরা ভেঙ্গে ২৫ ভরি বিভিন্ন স্বর্নালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা
লুট করে নিয়ে যায়। রবিবার সকালে ঘুম থেকে উঠে ব্যবসায়ী মঞ্জুর মোর্শেদ ও
তার স্ত্রী দেখতে পান জানালার গ্রিল কাটা ও স্টিলের আলমিরা ভাঙ্গা। পরে
তারা দেখতে পান ২৫ ভরি স্বর্নালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা নেই। খবর পেয়ে
থানার উপ-পরিদর্শক ওসমান গনি ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ব্যপারে থানায়
লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে পৌর শহরে একের পর এক চুরি সংঘটিত
হওয়ায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে। ###


























