সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

লাদাখে সত্যিই পিছিয়েছে চীনা সেনা? ১০ দিনে খতিয়ে দেখবে ভারত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০ ২৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

লাদাখে সত্যিই কতটা পিছিয়ে গেল চীনা সেনা? আগামী ১০ দিন ধরে তা খতিয়ে দেখবে ভারত। চীনের তৈরি বাঙ্কার, তাঁবু ও অন্যান্য নির্মাণ কতটা চীনা বাহিনী সরিয়ে নিয়েছে, তা খতিয়ে দেখ ভারতীয় সেনা।

চীন ও ভারতের মধ্যে পরবর্তী সেনা কমান্ডার স্তরের বৈঠকের আগে এই বিষয়টি পর্যালোচনা করে দেখতে ভারত।

জুলাই মাসের শুরু থেকেই লাদাখের প্যাংগং লেকের ধার থেকে পিছাতে শুরু করেছে চীন।

এই পিছিয়ে যাওয়ার কাজ সম্পূর্ণ বৃহস্পতিবার ভারতীয় সেনার তরফে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ‘ভারত ও চীন সেনা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বিভিন্ন স্তরে ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে। ‘
এর পরেই ভারতীয় সেনার ১৪ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং চীনের সাউথ জিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট চিফ মেজর জেনারেন লিউ লিনের মধ্যে পঞ্চম দফার বৈঠক হবে। এই বৈঠকের পরই চীনের পুরোপুরি পিছিয়ে যাওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় সেনা বাহিনীর এক বিশেষ সূত্রে জানানো হয়েছে, ‘পিপলস লিবারেশন আর্মি গত ১৪ জুলাই চতুর্থ দফার বৈঠকের পরেই প্যাংগং এবং গোগরা-হট স্প্রিং এলাকা থেকে পিছিয়ে যাওয়ার বিষয়ে ইচ্ছে প্রকাশ করে। তবে রাজনৈতিক-সেনা হায়ারার্কি এর সঙ্গে জড়িত। তাই কাজে কতটা ফলপ্রসু হয় সেদিকেই এখন আমাদের নজর রয়েছে। ‘

বৃহস্পতিবার ভারতীয় সেনার তরফে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ‘ভারত ও চীন সেনা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বিভিন্ন স্তরে ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে।

‘ ১৪ জুলাই দুই দেশের বৈঠকের ফল কী হল, তা নিয়ে কাটাছেঁড়া করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন চায়না স্টাডি গ্র‌ুপ আলোচনায় বসে। এই গ্র‌ুপে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে। এই গ্র‌ুপের আলোচনার পরেই এই বিবৃতি প্রকাশ করা হয়।
ভারত চায় চীনা সেনা যেন অন্তত আট কিলোমিটার পিছিয়ে যায়। ফিংগার ৮ পর্যন্ত যাতে চীন পিছিয়ে যায় তেমনই চেষ্টা করছে ভারত। ভারতীয় সেনাও পশ্চিম দিকে ফিংগার ২ এবং ফিংগার ৩ পর্যন্ত পিছিয়ে গিয়েছে। ভারতীয় সেনাকে পেট্রলিং পয়েন্ট ১০, ১১, ১২ এবং ১৩-র দিকে যেতে যে ভাবে চীনা সেনা বারবার বাধা দিচ্ছে, সেটাও ভারতের পক্ষে চিন্তার বিষয়। এই পেট্রলিং পয়েন্ট ১০, ১১, ১২ এবং ১৩ ডেপসাং প্লেইন নামে পরিচিত। গালওয়ানের উত্তরে এই এলাকা টেবিলের মাথার মতো দেখতে। ভারত চায় ডেপসাং এলাকায় দুই দেশের সেনা একে অন্যের পেট্রোলিং-এ বাধা দেবে না।

সূত্র: এইসময়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাদাখে সত্যিই পিছিয়েছে চীনা সেনা? ১০ দিনে খতিয়ে দেখবে ভারত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০