পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে মেরে ফেলল স্বামী। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:৩৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: নাটোরের লালপুরে পুকুর থেকে স্মৃতি বেগম (২০) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মোহরকয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্মৃতি বেগম মোহরকয়া গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে লালপুরের মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের পুকুরে একটি মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয় লোকজন মরদেহটি স্মৃতির বলে নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, মোহরকয়া পিয়াদাপাড়া গ্রামের তসলুর মেয়ে স্মৃতির সঙ্গে ইংরেজের ছেলে আব্দুল জাব্বারে (৩০) বিয়ে হয়। তাদের ঘরে এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু জব্বার পরকীয়ার জড়িয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতের কোনো এক সময় স্মৃতিকে পিটিয়ে হত্যা করে পুকুরে ফেলে দেন জাব্বার। দুপুরে মরদেহ ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।


























