সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

জনপ্রিয় শিল্পী এখন ফুটপাতের দোকানি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের বিশ্বব্যাপী চলছে অর্থনৈতিক মন্দা। বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেছে বহু কর্মক্ষেত্র। ফলে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অনেকেই।

শোবিজ অঙ্গনেও এর প্রভাব পড়েছে। কাজ না থাকায় কেউ কেউ বিকল্প পেশা বেছে নিচ্ছেন।
করোনার এই পরিস্থিতিতে কাজ না থাকায় ফুটপাতে দোকান দিয়েছেন কলকাতার জনপ্রিয় গায়িকা নিলিশা বসাক। হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশের ফুটপাতে প্রতিদিন দুধ, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন তিনি।

অথচ করোনা মহামারীর আগেও নিলিশার জীবনের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। স্নাতকোত্তর শেষ করে সংগীতকেই পেশা হিসেবে বেছে নেন ২৪ বছর এই গায়িকা। কলকাতা শহরের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ডাক পেতেন। কনসার্টে গান গেয়ে দর্শক মাতাতেন। কলকাতাসহ বিভিন্ন জেলায় জলসা, মেলা, পুজার অনুষ্ঠান, সেমিনারে গান গাইতেন নিলিশা।

বেশ পরিচিতিও লাভ করেছিলেন অল্প সময়ে।
কিন্তু করোনা মহামারীর কারণে এখন কনসার্ট, সেমিনারসহ সব ধরনের আয়োজনই প্রায় বন্ধ। তাই নিলিশারও কাজ নেই। সংসার চালাতে নিজের সঞ্চিত টাকা দিয়ে ফুটপাতে দোকান দিয়েছেন। প্রতিদিন সকালে শুরু করেন তার নতুন সংগ্রাম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। সূত্র: সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনপ্রিয় শিল্পী এখন ফুটপাতের দোকানি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০