সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

নাটোরে গরুভর্তি ট্রাক ছিনতাই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০ ৩৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নাটোরের বড়াইগ্রাম থেকে একটি গরুভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার ভোর তিনটার দিকে উপজেলার লাথুরিয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের ফুলবাড়ি হাট থেকে শুক্রবার বিকেলে ১৬টি বড় গরু কিনেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার ব্যবসায়ী সিরাজুল, স্বপন মিয়া, ইসমাইল হোসেন, জিয়াউর রহমান ও আমিনুল ইসলাম। তারা গরু কিনে স্থানীয় হাট থেকে ট্রাক ভাড়া নিয়ে নোয়াখালী রওনা হন।

ট্রাকটি রাত আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গ এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে তেল নেয়। এরপর এক কিলোমিটার চলে ট্রাকটি বিকল হয়ে পড়ে। তখন ট্রাক ড্রাইভার ও হেলপার গরু ব্যবসায়ীদের নেমে ট্রাকে পেছন থেকে ধাক্কা দিতে বলেন। কথামত তারা পাঁচজন নেমে ট্রাকে ধাক্কা দিতে থাকলে অজ্ঞাত ১০/১২ জন দুর্বৃত্ত এসে তাদের এলোপাথারী মারপিট শুরু করে।

এসময় ট্রাকটি গরু ব্যবসায়ীদের ফেলে পালিয়ে যায়। পরে রাতের ডিউটিতে থাকা বড়াইগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম পথে ৫ জনকে পরে থাকতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এরমধ্যে ব্যবসায়ী আমিনুল ছাড়া বাকি চারজনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন চলছে।

ব্যবসায়ী আমিনুল ইসলাম পুলিশ হেফাজতে রয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রাকের ড্রাইভার-হেলপার ঘটনার সাথে জড়িত রয়েছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাটোরে গরুভর্তি ট্রাক ছিনতাই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৫১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০