সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আগামী ২৩ জুলাই থেকে বিদেশ গমনকারীদের করোনা সনদ বাধ্যতামূলক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০ ৩৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে আকাশপথে বিদেশ গমনকারীদের জন্য করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

সেই মোতাবেক বিদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত কয়েকটি নির্দেশনাবলী দেয়া হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানের নির্দেশায় বলা হয়েছে- যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্ট করা পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাতে পরামর্শও দিয়েছে বিমান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেক্টিয়াস ডায়াসিস, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইন্সটিটিউট অব পাবলিক হেলথ ঢাকা, ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন ঢাকা, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এম আবদুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষা করাতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী ২৩ জুলাই থেকে বিদেশ গমনকারীদের করোনা সনদ বাধ্যতামূলক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০