সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

ভারতে প্রতি মিনিটে করোনায় আক্রান্ত ২৪ জন, ঘণ্টায় মৃত্যু ২৮! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতে লাগামহীনভাবে বাড়ছে মহামারি করোনা সংক্রমণ। প্রতি মুহূর্তে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যার সর্বশেষ পরিসংখ্যানে চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যাচ্ছে, প্রতি মিনিটে ২৪ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন দেশটিতে।

ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন। এই পরিসংখ্যান অনুযায়ী প্রতি মিনিটে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ জনেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৬৮৭ জনের।

মৃত্যুর এই পরিসংখ্যান ধরলে ভারতে প্রতি ঘণ্টায় ২৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনা আক্রান্ত হয়ে।
আক্রান্তের নিরিখে প্রতিদিনের রেকর্ড ভাঙছে আগের দিনের পরিসংখ্যান। যা নিয়ে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে গোটা ভারতজুড়ে। করোনার লাগামহীন বেড়ে চলা সংক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরাও। তাদের দাবি, আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে আগামী সপ্তাহের শুরু থেকেই প্রতিদিন ৫০ হাজার জন করে করোনা সংক্রমিত হতে পারেন।

সব মিলিয়ে উদ্বেগ এবার চরমে উঠেছে।
ভারতে করোনার সর্বাধিক সংক্রমণ মহারাষ্ট্রে। মারাঠাভূমে শুক্রবার সকাল পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৮৪ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ১১ হাজার ১৯৪ জন। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৩৬৯ জন। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে ২ হাজার ২৩৬ জন হয়েছে।

দিল্লিতেও মাত্রাছাড়া সংক্রমণ। রাজধানীতে শুক্রবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। দিল্লিতে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৩ হাজার ৫৪৫ জন। উত্তরপ্রদেশেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে সেখানে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ হাজার ৪৪৪ জন। করোনায় উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৬ জন। সূত্র : কলকাতা ২৪।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে প্রতি মিনিটে করোনায় আক্রান্ত ২৪ জন, ঘণ্টায় মৃত্যু ২৮! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০