সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বিলাসবহুল গাড়ি কিনে ফের আলোচনায় এমপি বুবলি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সংরক্ষিত আসনের আলোচিত সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি বিলাসবহুল একটি গাড়ি শুল্কমুক্ত সুবিধা নিয়ে কিনেছেন। গাড়িটি কেনার পর তার সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায় গাড়িতে এমপি’র স্টিকার লাগানো। রাজধানীর তেজগাঁও এলাকার একটি শোরুম থেকে তিনি গাড়িটি কিনেছেন।

ফেসবুক এমপি বুবলি জানিয়েছেন, তিনি ৫০ লাখ টাকায় গাড়িটি ক্রয় করেছেন।

এর অর্থ এসেছে তার স্বামীর রেখে যাওয়া ফ্ল্যাট বিক্রির টাকা থেকে।
তবে গাড়িটির দাম এক কোটি ৬৫ লাখ টাকা খবর বেরিয়েছিল। সংশ্লিষ্ট শোরুমের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন এই গাড়িটির বাজারমূল্য এক কোটি ৬৫ লাখ টাকা।

এমপি বুবলি কিছুদিন আগে নিজের নামে এই গাড়িটি কিনেছেন শুল্কমুক্ত সুবিধায়।
নরসিংদীর একজন আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক’দিন আগেও বুবলি রিকশায় চলাচল করেছেন। এখন এত দামের গাড়ি কীভাবে কিনেন?

এর আগে এমপি বুবলীর বিরুদ্ধে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যের মাধ্যমে নিজের পরীক্ষা দেয়ার অভিযোগ প্রকাশের পর নানা সমালোচনা হয়েছিল। বুবলি ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিয়েছিলেন প্রক্সি প্রার্থীরা। আটজন ছাত্রী এমপি’র হয়ে পরীক্ষা দিয়েছিলেন।

পরীক্ষায় নিজের প্রক্সি প্রার্থীর বিষয়টি গতবছর আন্তর্জাতিক গণমাধ্যমেও ওঠে আসে। এ ঘটনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বুবলিকে বহিষ্কার করা হয়। পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি উঠে।
এমপি বুবলি নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। সন্ত্রাসী হামলায় মেয়র লোকমান নিহত হওয়ার পর বুবলী রাজনীতিতে আলোচনায় আসেন।

সূত্র: মানবজমিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিলাসবহুল গাড়ি কিনে ফের আলোচনায় এমপি বুবলি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০