সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পিরোজপুরের মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারসহ ৩ প্রতারককে গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ ৩০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি প্রাইভেটকারসহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারক চক্র গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা সংবলিত স্টিকার লাগিয়ে প্রাইভেটকারযোগে কুষ্টিয়া থেকে মঠবাড়িয়ায় এসে প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৩ প্রতারক হচ্ছে – মোঃ লিটন আহমেদ (৩৪), মোঃ হাসিবুল গাইন (২২), মোঃ মাহফুজুর রহমান সবুজ (৩৭)। হাসিবুল ও মাহফুজুর মূল হোতা লিটনের সহযোগী বলে জানা যায়। তাদের স্বীকারোক্তী মতে, লিটনের বাড়ি মিরপুর- কুষ্টিয়া, হাসিবুলের বাড়ি মেহেরপুর-কুষ্টিয়া এবং মাহফুজের বর্তমান ঠিকানা-কুষ্টিয়া সদর তবে স্হায়ী ঠিকানা-আলমডাঙ্গা-চুূয়াডাঙ্গা।

প্রতারণার শিকার ভুক্তভোগী আফজাল খান জানান, “প্রতারকচক্র বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলার বড় শৌলা আমার নিজ গ্রামে সরকারি স্টিকার লাগানো প্রাইভেটকারযোগে আমার বাড়িতে গিয়ে মন্ত্রনালয় থেকে আসছি বলে জানায় এবং তারা মন্ত্রনালয় চাকরি করে বলে পরিচয় দেয়। ভুয়া পরিচয় দিয়ে তারা বলে, আপনার ব্যাংক-ব্যালেন্স, জমিজমা ও টাকা পয়সার হিসাব দিতে হবে। স্ত্রী ও সন্তানদের নামে সম্পত্তি থাকলেও তারও হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য আমাদের সাথে মন্ত্রনালয় ঢাকায় যেতে হবে। না গেলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে এবং আপনাদের অর্থ সম্পদ যা কিছু আছে সব সরকারের খাতায় জমা হবে। এসময় ভুক্ততভোগীসহ স্হানীয়দের সন্দেহ হলে তাদের চ্যালেন্জ করে মঠবাড়িয়া থানায় আনা হয়। থানা পুলিশ যাচাই-বাছাই করে প্রতারক বলে প্রমান পায় এবং প্রাইভেটকারটি জব্দ করে প্রতারকদের গ্রেপ্তার দেখানো হয়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরের মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারসহ ৩ প্রতারককে গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০