সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

৩৫ দিন সমুদ্রে থেকেও ‘রহস্যজনকভাবে’ করোনা আক্রান্ত ৫৭ নাবিক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বন্দর থেকে সাগরে পাড়ি জমানোর আগে কভিড-১৯ টেস্ট হয় ৬১ জনের ক্রু’র সব সদস্যের। সবার রিপোর্ট ছিল নেগেটিভ। কিন্তু সাগরে ৩৫ দিন কাটিয়ে আবার তীরে আসার পর ৫৭ জনের শরীরে ধরা পড়ল করোনাভাইরাস সংক্রমণ! এর কোনো কারণ খুঁজে পাচ্ছে না আর্জেন্টিনা কর্তৃপক্ষ।

দলের কারো শরীরে ছিল না কভিড-১৯ এর সংক্রমণ, জাহাজে ভেসে থাকায় ছিল না স্থলভূমির সংস্পর্শ।

এরপরও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ, তাও আবার ৬১ জনের মধ্যে ৫৭ জনের।

এই রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।
সোমবার আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য তিয়েরা দেল ফুয়েগোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দলের কয়েকজনের শরীরে কভিড-১৯ এর গতানুগতিক লক্ষণ দেখা দিলে বন্দরে ফিরে আসে ‘দ্য এশিজেন মারু’ নামের মাছ ধরার জাহাজটি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৬১ জন ক্রু সদস্যদের আবারও করোনা টেস্ট করা হলে ৫৭ নাবিকের রিপোর্টই পজিটিভ আসে।

যাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে তাদের সবাইকে উশুএইয়া শহরের একটি হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অথচ সাগরে পাড়ি জমানোর আগে সবার রিপোর্টই ছিল নেগেটিভ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩৫ দিন সমুদ্রে থেকেও ‘রহস্যজনকভাবে’ করোনা আক্রান্ত ৫৭ নাবিক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০