সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

হোটেলে মাদক সেবন ও জুয়ার আসর: ইউপি চেয়ারম্যানের জামিন আবেদন না মঞ্জুর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার ২নং বেতাগী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম, অপর সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপুসহ মাদক সেবন ও জুয়া খেলার সময় গ্রেফতারকৃতদের জামিন আবেদন আজ মঙ্গলবার না মঞ্জুর করেছে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ভার্চুয়াল আদালতে আসামিদের পক্ষ জামিন আবেদন শুনানি করেন, আ্যডঃ সাইমুন ইসলাম রাব্বী এবং আ্যডঃ বিমান কান্ত গুহ।

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন কোর্ট পরিদর্শক আঃ কুদ্দুস। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামি পক্ষের আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ১২ জুলাই বরগুনা শহরের হোটেলে মাদক সেবন করে জুয়ার আসর থেকে বরগুনা থানার পুলিশ চেয়ারম্যান নজরুলসহ ৩ জনকে আটক করে।

আটককৃতরা এসময় মাদক সেবন ও জুয়া খেলার সত্যতা স্বীকার করে। পুলিশ তাদের রুমে তল্লাশি করে মাদক সেবন ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে। ঐ দিনই সন্ধ্যায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পরে আদালতের সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হোটেলে মাদক সেবন ও জুয়ার আসর: ইউপি চেয়ারম্যানের জামিন আবেদন না মঞ্জুর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০