সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বানারীপাড়ায় সেই মানবিক এএসআই জাহিদের অনন্য দৃষ্টান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥বরিশালের বানারীপাড়ায় সেই মানবিক পুলিশ
কর্মকর্তা জাহিদুল ইসলাম এক মানসিক প্রতিবন্ধীর হাত-পায়ের নখ কেটে দিয়ে
আবারও প্রমাণ করলেন মানুষ মানুষেরই জন্য। খোকন নামের এক মানসিক ও শারীরিক
প্রতিবন্ধি যুবক দীর্ঘ দিন ধরে বানারীপাড়া পৌর শহরে ভিক্ষা করে জীবিকা
নির্বাহ করে আসছে। দীর্ঘদিনেও হাত পায়ের নখ ও চুল না কাটা,দাঁত না মাজা
ও গোসল না করা সহ নানা অনিয়মের ফলে তার শরীরে রোগ জীবানু ছড়ানোর পাশাপাশি
অন্যকেও সংক্রমিত করার আশংকা দেখা দেয়। এ বিষয়টি নজরে পড়ে বানারীপাড়া
থানার সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলামের। তিনি মঙ্গলবার দুপুরে
প্রতিবন্ধী খোকনকে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে পেয়ে নিজ হাতে
পরিবারের সদস্যদের মতো পরম যতেœ তার হাত-পায়ের নখ কেটে দেন। এছাড়া তার
চুল কাটা, নতুন পোশাক ও পেষ্ট ব্রাশ ক্রয়ের ব্যবস্থা করে দেন তিনি। এ
প্রসঙ্গে মানবতার ফেরিওয়ালাখ্যাত বানারীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক
জাহিদুল ইসলাম বলেন প্রতিবন্ধী খোকন নোংরাভাবে চলাফেরা করায় শুধু তার
নিজের শরীরেই রোগ জীবানু ছড়ানোর আশংকা সৃষ্টি করেনি,তার শরীর থেকে
অন্যদের শরীরেও সংক্রমণ ছড়াতে পারতো। ফলে তাকে রোগজীবানুর হাত থেকে রক্ষা
করতে এ উদ্যোগ। তিনি আরও বলেন প্রতিবন্ধী খোকনতো আমার ভাই কিংবা স্বজনও
হতে পারতো। প্রসঙ্গত বানারীপাড়া থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই)
জাহিদুল ইসলাম করোনাভাইরাসে মৃত্যু হলে তাদের লাশ দাফনের জন্য ১৭ শতক জমি
দান করেছেন। তার নিজবাড়ি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি
ইউনিয়নের দেউলি গ্রামের মরহুম ইসমাইল সিকদার কল্যান ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্য’রা কবর
স্থানের জন্য এ জমি দান করেন। এছাড়া তিনি বানারীপাড়ায় করোনাভাইরাসের
বিস্তৃতি রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া
হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী এবং শিশুসহ
কর্মহীনদের অলস সময়পার করতে ধর্মীয়গ্রন্থ ও খেলার সামগ্রী বিতরণ করে,কখনও
গ্রামের চলাচল অনুপযোগী রাস্তার ঝোপঝাড় পরিস্কার করে চলাচল উপযোগী করে
দিয়ে,কখনও সড়ক দূর্ঘটনায় পা হারানো যুবককে হাঁসের খামার ও প্রতিবন্ধী
যুবককে মুরগীর খামার করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আবার
কখনও শতবর্ষী অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ ও নিজের রেশনের
চাল-ডাল-তেল ও চিনি দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসব কাজ করে
তিনি এলাকায় একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বমহলে প্রশংসা ও
সুনাম কুড়িয়েছেন। উল্লেখ্য এ এস আই জাহিদুল ইসলাম তার এ মানবিক গুনাবলীর
কারণে ৭ বার বরিশাল জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সেই মানবিক এএসআই জাহিদের অনন্য দৃষ্টান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০