সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ডা. সাবরিনার স্বামীর হুমকি পেয়েছিলেন এডিজি নাসিমা সুলতানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ডা. সাবরিনার স্বামীর হুমকি পেয়েছিলেন এডিজি নাসিমা সুলতানা
করোনাভাইরাসের নমুনা সংগ্রহে অনিয়মের বিষয়টি জানতে পেরেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে সতর্ক করেছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) নাসিমা সুলতানা।

কিন্তু আরিফ চৌধুরী সতর্ক না হয়ে উল্টো নাসিমা সুলতানাকে হুমকি দিয়েছিলেন। সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমকে দেয়া বক্তব্যে নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
নাসিমা সুলতানা জানান, টাকার বিনিময়ে জেকেজি নমুনা সংগ্রহ করছে, এই খবর পেয়ে তিনি মৌখিকভাবে আরিফুল হক চৌধুরীকে সতর্ক করেছিলেন। তিনি এও বলেছিলেন, জেকেজি অধিদপ্তর থেকে যে সহযোগিতা পাচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি (আরিফ) সর্বোচ্চ অফিসের রেফারেন্স দিয়ে তাকে টেলিফোনে হুমকি দেন।
এদিকে, ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে হাজির করা হয়।
এর আগে সোমবার (১৩ জুলাই) আদালতে হাজির করে তার ৪ দিনের রিমাণ্ড আবেদন করা হয়। আদালত সে সময় তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। একই সঙ্গে তার জামিন আবেদন খারিজ করে দেন আদালত।

রোববার মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সাবরিনাকে বহিষ্কার করা হয়।
রোববার দুপুরে তাকে (সাবরিনা) তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কামশনার (ডিসি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডা. সাবরিনার স্বামীর হুমকি পেয়েছিলেন এডিজি নাসিমা সুলতানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০