ঝালকাঠিতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল র্যাবের হাতে আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ৮১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ১৯৮ পিস ইয়াবা ৪ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর একটি টিম। রোববার দুপুরে উপজেলার মনোহরপুর ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মেহেদী হাসান ওরফে সোহেল (১৯) রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার গ্রামের মৃত. রুস্তম আলী খানের পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার মনোহরপুর ব্রিজের বাম পাশে পাড়গোপালপুর গ্রামের অংশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাব সদস্যদের দেখে এক কিশোর পালানোর চেষ্টা করলে ঘেরাও করে তাকে আটক করা হয়। তাকে তল্লাশী করে ১৯৮ পিস ইয়াবা ও বিক্রির ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত মেহেদী ওরফে সোহেলকে রাজাপুর থানায় সোপর্দ করা হয়েছে। বরিশাল র্যাব-৮এর ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে রাজপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, সোহেল নামের একজনকে মাদক মামলায় র্যাব সোপর্দ করেছে। আমরা তাকে আদালতে পাঠিয়েছি।


























