সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বরিশাল র‌্যাব এর অভিযানে ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অদ্য ১২ জুলাই ২০২০ ইং তারিখ আনুমানিক ১৭৫০ ঘটিকায় বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকার অনির্বান ক্যাডেট কলেজ সংলগ্ন শিবলু বিলাস নামক ছয় তলা বাড়ীর নিচ তলায় কেয়ারটেকারের ঘর এবং স্টোর রুম থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। অভিযানে (১) লাকি আক্তার(২৫), পিতাঃ আমির হোসেন সরদার, সংঃ হিরন নগর কাউয়ার চর, থানাঃ বন্দর, বিএমপি, বরিশাল নামক এক পাইকারি মাদক বিক্রেতা এবং তার সহযোগী বাড়ীর কেয়ারটেকার (২) মোঃ মিন্টু হাওলাদার(৩২), পিতাঃ আফছের হাওলাদার, সাংঃ বিরমোহন, থানাঃ সদর, জেলাঃ ঝালকাঠি বর্তমান সাংঃ বৈদ্যপাড়া, থানাঃ কোতয়ালী, বিএমপি, বরিশালদ্বয় কে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের জিম্মায় থাকা ৪ কেজি গাঁজা ও ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের দেয়া তথ্যমতে, লাকি আক্তার কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করতো। এরপর সড়ক পথে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতো। অতঃপর ঢাকা-বরিশাল রুটের লঞ্চযোগে মাদকের চালান বরিশালে নিয়ে আসতো। মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্য তার দুই বছরের শিশু সন্তানকে সাথে নিয়ে যেত। মাদক পরিবহনের সময় প্রশাসনকে ধোঁকা দেয়ার জন্য কখনো রাইসকুকার, কখনো পাপস, কখনো শীতলপাটি, কখনো ফলের কার্টুনের মধ্যে লুকিয়ে মাদক বহন করতো। এরপর মাদক নিজের বাসায় না রেখে শিবলু বিলাস নামক বাড়ীর কেয়ারটেকারের ঘর ও স্টোররুমে মজুদ করতো। সেখান থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার তরুন সমাজ, রিক্সাচালক ও বিভিন্নবয়সী মাদকসেবীদের কাছে খুচরা মাদক বিক্রয় করতো।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহনকারী র‌্যাব- ৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলামের তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল র‌্যাব এর অভিযানে ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০