বরিশাল র্যাব এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ১২২ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ জুলাই ২০২০ তারিখ ঝালকাঠি জেলার রাজাপুর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন পারগোপালপুর গ্রামস্থ ঝালকাঠি টু পিরোজপুরগামী মহাসড়কের মধ্য মনোহরপুর ব্রীজের উপর বামপামে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৪০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ মেহেদী হাসান@সোহেল(১৯), পিতাঃ মৃত রুস্তম আলী খান, সাং-পূর্ব ফুলহার, থানাঃ রাজাপুর, জেলাঃ ঝালকাঠি বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ মেহেদী হাসান@সোহেল(১৯) এর নিকট থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪,০০০/- (চার হাজার) টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ঝালকাঠি জেলার রাজপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























