সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বিশ্বের সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের তালিকায় সাকিবের নাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন আইসিসি র‌্যাংকিংয়ে অলরাউন্ডারের শীর্ষস্থানটি দখল করে রেখেছিলেন সাকিব। সম্প্রতি শতাব্দীর দ্বিতীয় সেরা মূল্যবান খেলোয়াড় হয়েছেন তিনি। ওয়ানডেতে বিশ্বের সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের মধ্যে নাম রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানের। মূলত পাঁচ হাজারের বেশি রানের সঙ্গে ২৫০টিরও বেশি উইকেট নিয়েছেন এমন সেরা অলরাউন্ডার পাঁচজন যেখানে রয়েছেন বাংলাদেশি আইকন সাকিবও।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সেরা পাঁচ অলরাউন্ডারে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার আইকন সনাৎ জয়সুরিয়া। ৪৪৫টি ওয়ানডে খেলে ১৩৪৩০ রান সংগ্রহ করেছেন তিনি। আর উইকেট নিয়েছেন ৩২৩টি। দ্বিতীয় সেরা অলরাউন্ডার হলেন সাবেক প্রোটিয়া তারকা জ্যাক ক্যালিস।

দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে খেলেছেন ৩২৮টি ওয়ানডে। তার মোট রান ১১৫৭৯। উইকেট নিয়েছেন ২৭৩টি।
সেরা পাঁচের তালিকায় দুইজন পাকিস্তানি রয়েছেন। তারা হলেন সাবেক পাক অধিনায়ক বুমবুম শহীদ আফ্রিদি এবং মিডিয়াম পেসার আবদুল রাজ্জাক।

৩৯৮ ওয়ানডে খেলে ৮ হাজার ৬৪ রান করেছেন আফ্রিদি। আফ্রিদির ঝুলিতে জমা ৩৯৫টি উইকেট। আর আবদুল রাজ্জাক ২৬৫টি ওয়ানডে খেলে রান করেছেন ৫০৮০। আর উইকেট নিয়েছেন ২৬৯টি।
২০৬টি ওয়ানডে খেলে সাকিব সংগ্রহ করেছেন ৬৩২৩ রান এবং আর তার স্পিন ঘূর্ণিতে ব্যাটসম্যানরা কুপোকাত হয়েছেন ২৬০ বার। সাকিবের সঙ্গে বাকি চার অলরাউন্ডারের পার্থক্য এটাই যে, সাকিব এখনো খেলছেন। আর বাকি চারজন আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বের সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের তালিকায় সাকিবের নাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০