সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ অবসরপ্রাপ্ত পেশকারকে পিটিয়ে আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের
উমারেরপাড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত পেশকার হাজী
আব্দুল মন্নান আকনকে (৭৫) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে
তিনি বাদী হয়ে শুক্রবার বিকালে তার ভাই বিশারকান্দি আজিজুল হক মাধ্যমিক
বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আ. হালিম আকন ও ভাতিজা মো. হাসিব আকনকে
আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সূত্রে
জানা গেছে বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে হাজী আব্দুল মন্নান আকন
উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের বটতলা বাজার থেকে অটো
গাড়ীতে তার বর্তমান বাড়ি স্বরূপকাঠি উপজেলার উত্তর জগন্নাথকাঠি গ্রামে
যাচ্ছিলেন। পথিমধ্যে তার গাড়ি রোধ করে আসামী আ. হালিম আকন ও তার ছেলে
হাসিব আকন তাকে গালাগাল করেন। তিনি এর প্রতিবাদ করলে তর্কবিতর্কের এক
পর্যায়ে তাকে বেধরক পিটিয়ে আহত করা হয়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা
এগিয়ে এলে আসামীরা তাকে প্রাণ নাশের হুমকি ও তার মেয়ে জামাতা গাজিপুর
কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল ইসলামের
নাম ধরে গালাগাল এবং এলাকায় এলে তাকেও দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
পরে আহত হাজী আ. মন্নান আকন স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসা নেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান
তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ অবসরপ্রাপ্ত পেশকারকে পিটিয়ে আহত

আপডেট সময় : ০৪:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০