সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পিরোজপুরে র‌্যাবের হাতে দুই ভুয়া ডাক্তার আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন হাজী আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে আমির হোসেন ভূঁইয়া (২২) নামক একজন ভুয়া ডাক্তার এবং মহিমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টাররের স্বত্বাধিকারী মোঃ মোস্তফা কামাল (৩৬) কে ৯/৭/২০২০ বৃহস্পতিবার আটক করা হয়। মাধ্যমিকে মানবিক এবং উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষায় পড়া আমির হোসেন ভূঁইয়া ভুয়া ডাক্তারের সনদপত্র দেখিয়ে উক্ত ক্লিনিকে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পায়। এরপর থেকে সে গাইনোকোলজিস্ট হিসেবে সাধারণ রোগী দেখার পাশাপাশি সিজার সহ বিভিন্ন অপারেশন করে আসছিল। পাশাপাশি মঠবাড়িয়া থানা এলাকার আরও বেশ কিছু প্রাইভেট ক্লিনিকে অন কল ডাক্তার হিসেবে অপারেশন পরিচালনা করতো। অভিযুক্ত ভুয়া ডাক্তারের দেওয়া তথ্যমতে মঠবাড়িয়ার আরেকটি প্রাইভেট ক্লিনিক মহিমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। উক্ত ক্লিনিকের মালিক মো: মোস্তফা কামাল(৩৬) এই ভুয়া ডাক্তার নিয়োগ দেয়ার পাশাপাশি নিজেও অপারেশনের অংশগ্রহণ করত যদিও সে মাধ্যমিকের গন্ডি পেরোতে পারেনি। এই ক্লিনিকের অপারেশন থিয়েটারে অভিযান চালিয়ে দেখা যায় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধের স্টক করাসহ থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। একইভাবে ভুয়া ডাক্তার আমির হোসেন ভূঁইয়ার স্বীকারোক্তি অনুযায়ী সৌদি প্রবাসী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সে সিজার সহ বিভিন্ন অপারেশন পরিচালনা করেছে বলে প্রমাণ পাওয়া যায়।

পিরোজপুর জেলা প্রশাসন ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদন্ড এবং হাজী আব্দুর রাজ্জাক হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা, মহিমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক কে তিন মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং সৌদি প্রবাসী হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানায় দণ্ডিত করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে র‌্যাবের হাতে দুই ভুয়া ডাক্তার আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০