সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

যাত্রীকে স্পিডবোটে তুলে চরে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ৪। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: শিমুলিয়া ঘাটে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে এক গৃহবধূকে রাত ৯টার দিকে ফেরি থেকে স্পিডবোটে ‌উঠিয়ে পদ্মা নদীর চরের মধ্যে নামিয়ে দলবেঁধে পালাক্রমে গণধর্ষণ করে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত চারজনকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ফেরিতে ওঠেন যশোরের ওই গৃহবধূ (২২)। তার স্বামী ঢাকার একটি প্রজেক্টে শ্রমিকের কাজ করেন। কাঁঠালবাড়ি থেকে ফেরিটি ছেড়ে গেলে ফেরির পেছন থেকে একটি স্পিডবোটে গৃহবধূকে ওঠানো হয়।

দ্রুত পদ্মা পার করে দেওয়ার কথা বলে ওই নারীকে স্পিডবোটে ওঠান মাসুদ মোল্লা, মাহবুব মৃধা ও নূর মোহাম্মদ নামের তিন তরুণ। কিছু দূর যাওয়ার পর স্পিডবোটের জ্বালানি ফুরিয়ে গেছে বলে গৃহবধূকে একটি ট্রলারে উঠিয়ে পদ্মার চরে নিয়ে গণধর্ষণ করেন তারা। তখন তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষণকারীরা
দ্রুত পালিয়ে যান।

ধর্ষণের শিকার নারী তিন দিন আগে কাঁঠালবাড়ি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে স্বামীর বাসা কেরানীগঞ্জে যাওয়ার জন্য কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়ার উদ্দেশে ফেরিতে ওঠেন। সে সময় তার স্বামী শিমুলিয়া ঘাটে তার জন্য অপেক্ষা করছিলেন।

গতকাল বুধবার বিকেলে কাঁঠালবাড়ি এলাকায় ধর্ষণের শিকার গৃহবধূর আত্মীয়স্বজনকে নিয়ে বিষয়টি আপস করার চেষ্টা করেন বখাটেরা। খবর পেয়ে সন্ধ্যায় শিবচর থানার উপপরিদর্শক (এসআই) বিষ্ণুপদ হীরা সেখানে গিয়ে ধর্ষণের শিকার নারীসহ অভিযুক্ত বখাটেদের আটক করে থানায় নিয়ে আসেন।

বিষ্ণুপদ হীরা জানান, ধর্ষণের শিকার গৃহবধূসহ তিন তরুণ মাসুদ মোল্লা (২৫), মাহবুব মৃধা (৩০) ও নূর মোহাম্মদ হাওলাদার (২৪) এবং তাদের সহায়তাকারী ওমর ফারুককে (২৬) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

অভিযোগের বিষয়ে মাসুদ মোল্লার বাবা তনু মোল্লা দাবি করেন, ‘আমার ছেলে এমন কাজ করতে পারে না। ও কাজ করে খায়। স্থানীয়রা পূর্বের শত্রুতা মিটানোর জন্য আমার ছেলের নাম দিয়েছে। এ সবই ষড়যন্ত্র।’

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রীকে স্পিডবোটে তুলে চরে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ৪। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৫৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০