স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে জবাই করে হত্যা
- আপডেট সময় : ০৮:০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
দীর্ঘ ২৪ বছর ঘর-সংসার করা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বামীকে জবাই করে হত্যা করেছে স্ত্রী।
ঘটনাটি ঘটেছে বুধবার টঙ্গীর ফাইসন্স রোডের হিমারদীঘি এলাকার কুদ্দুসের বাড়িতে। নিহত স্বামীর নাম সাইফুল ইসলাম (৫০)। হত্যাকান্ডের ঘটনায় স্ত্রী বিউটি বেগম (৪০) কে রক্তমাখা ছোরাসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
দিনে দুপুরে ঘটা এমন লোমহর্ষক ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকান্ডস্হলে শত-শত মানুষ ভীড় জমায়। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহত সাইফুল রংপুর জেলার গঙ্গারচর থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ব্যবসায়ী।
ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের পারিবারিক ও প্রতিবেশীদের উদ্বৃতি দিয়ে ঘটনার বিস্তারিত বিবরণে এসআই বাবুল জানান, দীর্ঘদিন ধরে স্ত্রীর পরকীয়ার জেরে পারিবারিক কলহ চলছিল এই দম্পতির মাঝে।
ঘটনার দিন স্বামী স্ত্রীর মাঝে কথা কাটা কাটির এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে জবাই করে হত্যা করে স্বামী সাইফুলকে। রক্তে রঞ্জিত হয়ে পড়ে পুরো শোবার ঘর। হত্যাকান্ড ঘটিয়ে স্ত্রী বিউটি তার বাসার পাশের কোকাকোলা কোম্পানির কর্মস্থলে কাজে যোগও দেয়।
ঠান্ডা মাথায় এসব ঘটনা ঘটায় বিউটি। সে পালিয়ে না গিয়ে দুপুরের আগেই বিউটি ছুটি নিয়ে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে বিউটির তড়িঘড়ি করা কর্মকান্ডে প্রতিবেশীদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে স্বামীকে জবাই করার কথা বেরিয়ে আসে।
জবাই করা লাশের পাশে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে বিউটি বেগম। এ সময় স্ত্রী বিউটি বেগম স্বামীর লাশের পাশে অজ্ঞান হয়ে পড়েন। এলাকাবাসী পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে জবাই করা লাশ উদ্ধার করে। নিহত সাইফুল ইসলামের ছেলে আরিফ (১৭) জানায়, তার বাবা মা প্রায় সময়ই ঝগড়া করতো। বুধবারও তার মা-বাবা ঝগড়া করে। পরবর্তীতে মা তার শোবার ঘরের দরজায় তালা লাগিয়ে অফিসে চলে যায়।


























