সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতের কূটনৈতিক জয়, লাদাখ থেকে সরছে চীনা সেনাবাহিনী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

লাদাখ সীমান্তে ভারত ও চীনে তাদের মুখোমুখি অবস্থান বদলে দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা- এলএসি (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) থেকে কয়েক কিলোমিটার দূরে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে। এ ঘটনাকে ভারতের কূটনৈতিক সফলতা হিসেবে দেখা হচ্ছে।

জানা যায়, গত রবিবার (০৫ জুলাই) লাদাখ সীমান্ত বিতর্ক ও দুই দেশের মুখোমুখি অবস্থান প্রসঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে টেলিফোনে দুই ঘণ্টাব্যাপী দীর্ঘ এক বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও লাদাখ সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি অজিত দোভাল। সে সময় তারা সীমান্ত উত্তেজনা নিরসন, শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তার ব্যাপারে সহমত পোষণ করেন।

টেলিফোনে ওই বৈঠকের পরপরই দ্রুততম সময়ে উভয় দেশ লাদাখ সীমান্তের এলএসি থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে বলে জানা যায়। এবং ঠিক তাই এর পরপরই এলএসি থেকে সরে যেতে থাকে চীনা লাল ফৌজ ও ভারতীয় সেনা।

ভারত সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনৈতিক ওই তৎপরতায় অজিত দোভাল সফলতার সঙ্গে চীনকেই প্রথমে লাদাখ থেকে সেনা সরানোর কাজটি শুরু করার ব্যাপারে সম্মত করান। এর পরিপ্রেক্ষিতে ভারতও সেনা সরাবে বলে জানান তিনি।

ভারত সরকার জানায়, এরইমধ্যে লাদাখের গালওয়ান উপত্যকা থেকে নিজেদের সীমানার দুই কিলোমিটার ভেতরে সরে গেছেন চীনা সেনারা। আগামী কয়েকদিনের মধ্যে পিপি-১৪, পিপি-১৫ ও অন্যান্য অংশ থেকেও ধারাবাহিকভাবে সেনা প্রত্যাহার শুরু করবে চীন। এর পরিপ্রেক্ষিতে ভারতও গালওয়ান উপত্যকার এলএসি থেকে নিজেদের সীমান্তের ২ কিলোমিটার ভেতরে সেনা সরিয়ে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের কূটনৈতিক জয়, লাদাখ থেকে সরছে চীনা সেনাবাহিনী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০