সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কুমিল্লায় প্রেমিকের পাঁচ বন্ধুসহ স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে প্রেমিকের পাঁচ বন্ধুসহ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কুমিল্লার নাঙ্গলকোট পৌরসদরের নাঙ্গলকোট-মাহিনী সড়কের তুলাপুকুরিয়া এলাকায় একটি ঘরে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। মক্রবপুর গ্রামের রাসেল ও জোড়পুকুরিয়া গ্রামের শিবলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার বিকালে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিনের আদালতে দুই আসামি স্বীকারোক্তি দিয়েছে।

ধর্ষণে অভিযুক্তরা হল, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে সাইমুন (২০), একই ইউনিয়নের শ্যামিরখিল গ্রামের মৎস্য চাষী আব্দুল মান্নানের ছেলে ফয়সাল (২১), মৌকারা ইউনিয়নের তেতৈয়া গ্রামের রাসেল (২০), পৌরসভার মান্দ্রা গ্রামের রুবেল (২৩), জোড়পুকুরিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শিবলু (২২) ও মক্রপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে রাসেল (১৯)।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের শ্যামির খিল গ্রামের মৎস চাষী আব্দুল মান্নানের ছেলে ফয়সালের সাথে ধর্ষিতা কিশোরীর ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এরই মাঝে কিশোরীর বড় বোন জানতে পেরে ওই কিশোরীকে শাসন করার চেষ্টা করে। পরে বোনের সাথে বাকবিতণ্ডা করে পরিবারের কাউকে না জানিয়ে প্রেমিক ফয়সালের সাথে গত বৃহস্পতিবার ফয়সালের চাচাত বোন মুক্তার ঢাকার বাসায় গিয়ে অবস্থান করে।

ফয়সাল ওই কিশোরীকে ঢাকায় রেখে চলে আসে। পরে গত সোমবার মুক্তা ঢাকার বাসা থেকে ফয়সালের সাথে ফোনে কথা বলে বাসে বিকেলে জেলার চৌদ্দগ্রাম বাজারে আসে। চৌদ্দগ্রাম থেকে ফয়সালের বন্ধু মান্দ্রার রুবেল ও তেতৈয়ার রাসেল কিশোরীকে নিয়ে স্থানীয় বাঙ্গড্ডা বাজারের থ্রি-স্টার রেস্টুরেন্টে আসে। সেখানে মক্রবপুরের রাসেল, জোড়পুকুরিয়ার শিবলু, মন্তলীর সাইমুন ও ফয়সাল একত্রিত হয়ে নাঙ্গলকোটের তুলাপুকুরিয়া বিল্লালের মালিকানাধীন দোকানে নিয়ে ধর্ষণ করে।
বিষয়টি স্থানীয়দের মাধ্যমে নাঙ্গলকোট থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গেলে চার ধর্ষক পালিয়ে যায়।

কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতা কিশোরী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেছে।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর বলেন, গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় প্রেমিকের পাঁচ বন্ধুসহ স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০