সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

উজিরপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০ ১২৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রাম থেকে ৯১
কেজি গাঁজা ও ৭ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার (৩৫) নামের এক নারী
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল র‌্যাব-৮’র মাদক বিরোধী
বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ওই নারী উপজেলার গুঠিয়া ইউনিয়নের
পশ্চিম ডহরপাড়া গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী। ৮ জুলাই বুধবার সকাল
সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বিকেলে র‌্যাবের পক্ষ
থেকে একটি ইমেইল বার্তার মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করা হয়।
ওই বার্তায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া
গ্রামে মাদক বিক্রেতা ফাতেমার বসত বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময়
সে পালানোর চেষ্টা করলে র‌্যাবের সদস্যরা তাকে আটক করে। পরে মাদক
বিক্রেতা ফাতেমার দেয়া তথ্যানুযায়ী তার বসতঘরের বিভিন্নস্থান থেকে ৯১
কেজি গাঁজা ও ৭ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত
ফাতেমার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতা ফাতেমা তাদেরকে জানিয়েছে যে, সে
দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার বড়
বড় চালান এনে উজিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। এদিকে
মাদক বিক্রেতা ওই নারী গ্রেফতার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০