সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

রের্কড রুম থেকে দলিল উধাও, বরখাস্ত ৭ জন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে পুরনো ৬৬ বছরের গুরুত্বপূর্ণ দলিল সাব-রেজিস্টার অফিসের রেকর্ড রুম থেকে সংরক্ষিত উধাও হওয়ার ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে ওই অফিসের সাত জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।এছাড়াও এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা আগামী পনেরো কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিলে পরবর্তী আইনি কার্যক্রম করা হবে বলে নিশ্চিত করেছেন জেলা রেজিস্টার মহাসীন আলম।

এদিকে, মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে এই পুরনো গুরুত্বপূর্ণ দলিল বালাম থেকে কৌশলে সরিয়ে নেয়া হয়েছে এবং এ ঘটনার সাথে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালী সাব রেজিস্টার রেকর্ড রুমে সংরক্ষিত ১৪ নং বালামের আমতলি অফিসের ১৯৫৪ সালের একটি দলিল উধাও হওয়ার খবরটি গত জুন মাসের প্রথম দিকে ছড়িয়ে পরে। ১৪১৪ নম্বরের ওই দলিলটি ১৪নং বালামের ১১৯ থেকে ১২২ পৃষ্ঠা অর্থাৎ চার পাতা জুড়ে।

গত ১৮ জুন বিষয়টি রেকর্ড কিপার মহিউদ্দিন জেলা সাব রেজিস্টার ও রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্তিক জোয়াদ্দারকে অবহিত করলে তিনি ২১ জুন বিষয়টি জেলা রেজিস্টার মহাসীন আলমকে লিখিতভাবে জানান। ২২ জুন এ ঘটনায় একটি আংশিক তদন্ত হয়। এ ঘটনার পর ২৮ জুন রেকর্ড কিপার মহিউদ্দিন, অফিস সহায়ক শাহজাহান, ওমেদার নাসির তালুকদার, তল্লাশিকারক বশির উদ্দিন মোল্লা ও সুজন খন্দকার নকল নবিস নাসির উদ্দিন মোল্লা ও তৌফিকুল ইসলাম সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

যদিও এ ঘটনায় সহকারী রেকর্ড কিপার খাদিজা বেগমকে অন্যত্র বদলি করা হয়। যা নিয়েও অফিস পাড়ায় কানাঘুষা চলছে। সাবরেজিস্টার কর্তৃপক্ষ এই বরখাস্তের বিষয়টিকে কর্মবিরতির আদেশ বলতে চাচ্ছেন। জেলা রেজিস্টার মহাসীন আলম জানান-এ ঘটনায় নিবিড় ভাবে তদন্ত চলছে।

অপরদিকে জেলা সাব রেজিস্টার ও রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্তিক জোয়াদ্দার জানান, “তদন্তের সময় আরও বৃদ্ধি করা হতে পারে। তাছাড়া তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে কর্মবিরতিতে পাঠানো লাগতে পারে”। আর সহকারী রেকর্ড কিপার খাদিজা বেগমকে কর্মবিরতি কিংবা সাময়িক বরখাস্ত না করে অন্যত্র বদলি করার ব্যাপারে তিনি বলেন, “এ ঘটনার আগেই তার বদলির আদেশ ছিল কিন্তু কাজের চাপের কারণে তাকে আগে বদলি করা হয়নি।”

এদিকে সাব রেজিস্টার অফিসেরই একটি সূত্র নিশ্চিত করে জানায়, পটুয়াখালী সাব রেজিস্টার রেকর্ড রুম থেকে দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র উধাও হওয়ার ঘটনা আজ নতুন নয়। অনুসন্ধান করলে এরকম একাধিক গুরুত্বপূর্ণ দলিলাদির হদিস পাওয়া যাবেনা। একটি কুচক্রি মহলের যোগসাজশে অফিসের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীরা মোটা অংকের টাকার বিনিময় এই কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রের্কড রুম থেকে দলিল উধাও, বরখাস্ত ৭ জন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:১৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০