সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বাড়ছে উত্তেজনা, পাকিস্তানকে অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এরইমধ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে পাকিস্তান। আর তার নেপথ্য বেইজিং।

ইসলামাবাদকে চারটি অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন। বলা হচ্ছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও গোদার বন্দরে নজর রাখতে এই ড্রোনগুলো ব্যবহার করা হবে। কিন্তু এর পিছনে অন্য উদ্দেশ্য দেখছে বিশেষজ্ঞ মহল।

এ প্রসঙ্গে বলে রাখা ভাল, গোদার বন্দরে ঘাঁটি গেড়ে রয়েছে চীনা নৌবাহিনী।

এদিকে বেইজিংকে পাল্টা চাপে রাখতে প্রস্তুত ভারতও। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কিনতে আলোচনা শুরু হয়ে গেছে। ফলে উপমহাদেশীয় অঞ্চলে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বেইজিং পাকিস্তান সেনার হাতে দুটি ড্রোন সিস্টেম তুলে দিচ্ছে। প্রতিটিতে দুটি ড্রোন ও একটি করে গ্রাউন্ড স্টেশন আছে।

ড্রোনগুলো উইং লুং টু- এর অত্যাধুনিক রূপ। পাকিস্তানের সেনার ব্যবহারের জন্য এই ড্রোন তৈরি করা হচ্ছে। উইং লুং টু আদপে অস্ত্রবাহী ড্রোন, যা একসঙ্গেো ১২টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি অনেক উঁচু থেকে নজরদারি চালাতেও ওস্তাদ উইং লুং টু। এশিয়ার বহু দেশে এই ড্রোন বিক্রি করেছে বেইজিং। এবার সেই তালিকায় পাকিস্তানের নাম জুড়তে চলেছে। ভারত-চীন উত্তেজনার মাঝেই পাকিস্তানের হাতে এই অস্ত্র আসায় কিছুটা হলেও চিন্তিত ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়ছে উত্তেজনা, পাকিস্তানকে অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০