সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

নগরীতে শতভাগ মাস্ক নিশ্চিত করতে হাতে মাস্ক নিয়ে রাস্তায় বোয়ালিয়া থানা পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবাস জামান, রাজশাহীঃ করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজশাহী মহানগরীতে শতভাগ মাস্ক নিশ্চিত এবং করোনার সংক্রমণ রোধ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় আরএমপি বোয়ালিয়া মডেল থানা এলাকার রাস্তায় রিকশাওয়ালা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, পথশিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে ৩০০ মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১টার সময় এ মাস্কগুলি বিতরণ করা হয়।

জানা যায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার জনাব হুমায়ুন কবির বিপিএম পিপিএম এর নির্দেশে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে বোয়লিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনের নেতৃত্বে থানার অফিসার ইনর্চাজ নিবারণ চন্দ্র বর্মন বোয়ালিয়া থানাধীন জিরো পয়েন্ট,মনিচত্বর,পাঠানপাড়া এলাকায় রাস্তায় রিকশাওয়ালা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী,পথশিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে ৩০০ মাস্ক বিতরণ করা হয়। এ সময় থানার সেকেন্ড অফিসার সাহিন ইসলাম,মালো পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতে খায়ের আলম, এসআই মতিন, এসআই উত্তম রয়সহ থানার অন্যান্ন সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

মাস্ক বিতরণ শেষে বোয়লিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বলেন, রাজশাহী মহানগরীতে শতভাগ মাস্ক নিশ্চিত এবং করোনার সংক্রমণ রোধ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম মহোদয় এর নির্দেশনায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন , শুধু পুলিশ নয় যাঁর যাঁর জায়গা থেকে যদি এভাবে কাজ করা হয়, করোনার আতঙ্ক অনেকটাই কেটে যাবে। তাই সমাজের সকলের নিকট আবেদন সচেতনতা বৃদ্ধির জন্য যাঁর যাঁর জায়গা থেকে যতটুকু সম্ভব মানব সেবাই আগিয়ে আসুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নগরীতে শতভাগ মাস্ক নিশ্চিত করতে হাতে মাস্ক নিয়ে রাস্তায় বোয়ালিয়া থানা পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০