সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

মাদক বিক্রিতে অসম্মতি, স্ত্রীর চোখ উপড়ে ফেললেন স্বামী! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক॥ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রাতের আধারে সিঁধ কেটে ঘরে ঢুকে স্ত্রীর চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে ফারুক হোসাইন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে।

আজ রোববার ভোরে উপজেলার মাইস্তা দড়িপাড়া গ্রামে ভুক্তভোগীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আঁখি আক্তারকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আঁখি আক্তারের চাচা খোকন মিয়া জানান, মির্জাপুর উপজেলার বুসুন্দী গ্রামের আবদুর রহমানের ছেলে ফারুক হোসাইনের সঙ্গে আঁখির বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ফারুকের বাবা বিদেশ থাকায় তিনি মাদক সেবন এবং ব্যবসায় জড়িয়ে পড়েন। ফারুক তার স্ত্রী আঁখি আক্তারকেও মাদক বিক্রি করতে বললে তাদের মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে আখি তার বাবার বাড়ি চলে আসেন। পরবর্তীতে সালিসের মাধ্যমে আঁখিকে ফারুকের বাড়ি পাঠানো হয়। কিন্তু তারপরও ফারুক স্ত্রীকে মাদক বিক্রি করতে বললে আঁখি রাজি না হওয়ায় তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। এর জেরে বছর খানেক আগে তিনি ফারুককে ছেড়ে বাবার বাড়ি চলে আসেন।

এরপর তিনি গাজীপুরে পোশাক কারখানায় চাকরি নেন। সেখানেও তাকে ফোন করে চোখ উপড়ে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেন ফারুক। গত রমজান মাসে ফারুক আঁখির গাজীপুরের বাসায় গিয়ে ছুরি দিয়ে তাকে আহত করেন। ওই ঘটনায় গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে আঁখি বাবার বাড়ি কালিহাতিতে এসে বসবাস শুরু করেন।

এসব ঘটনার জেরে রোববার ভোরে সিঁধ কেটে আঁখিদের ঘরে প্রবেশ করেন ফারুক। এরপর কাঁচি দিয়ে আখির চোখে আঘাত করে পালিয়ে যান তিনি। এ সময় আঁখির চিৎকারে তার বাবার বাড়ির লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘ফারুক হোসাইন মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক বিক্রি নিয়ে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়ার সৃষ্টি হয়। আঁখির চোখ উপড়ে ফেলে স্বামী পালিয়ে গেছে। এ ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের এসআই ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত ফারুকের মোবাইলে একাধিকবার কল করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক বিক্রিতে অসম্মতি, স্ত্রীর চোখ উপড়ে ফেললেন স্বামী! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০