সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুলসুম বেগম নামে এক বৃদ্ধা সৎমাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতর স্বামী সবর আলি সিকদারের প্রথম স্ত্রীর ছেলে, ছেলে বউ, মেয়েরা বৃদ্ধা মাকে পিটিয়ে, শরীরে গরম পানি ঢেলে ও শুকনা মরিচের গুড়া ছিটিয়ে হত্যা করে।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউপির রাজিন্দার পাড় গ্রামে এ ঘটনা ঘটলে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা কুলসুমের মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শনিবার সকালে আলি সিকদারের স্ত্রী কুলসুম বেগমের বড় সতিন রিজিয়া বেগমের ছেলে, মেয়ে, ছেলে বউসহ পরিবারের আরো বেশ কয়েকজন কুলসুমকে বেদম মারপিট করে। আশঙ্কাজনকভাবে প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের ভাই কালাম ফকির বাদী হয়ে সাতজনকে আসামি করে রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে এবং ময়নাতদন্তের জন্য নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০