সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতের সীমানায় নিজেদের মানচিত্র এঁকে দিল চীন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: একদিকে ভারতের সঙ্গে শান্তি বজায় রাখার আলোচনায় অংশ নিচ্ছেন চীনারা অন্যদিকে ভারত-চীনের উত্তেজনা যেন কমছেই না। আবার ক্রমাগত উসকানি দিয়ে চলেছে চীনা সেনাবাহিনী। সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে দেশটি। আর এবার ভারতীয় ভূখণ্ডে নিজেদের মানচিত্র ও লিপি এঁকে দিয়েছেন চীনা সেনাবাহিনীর সদস্যরা।
সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে প্যাংগং লেকের ফিঙ্গার-৪ ও ফিঙ্গার-৫ চিহ্নিত এলাকায় নিজেদের মানচিত্র ও লিপি এঁকে রেখেছে তারা। এই দুটি এলাকা ভারতীয় ভূখণ্ডের মধ্যে পড়ে বলে দাবি করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ৮১ মিটার লম্বা ও ২৫ মিটার চওড়া এলাকাজুড়ে নিজেদের মানচিত্র ও লিপি এঁকে রেখেছে চীন।
মনে করা হচ্ছে, উসকানি দিতেই ওই এলাকায় এমন কাজ করছে চীন। কারণ প্যাংগং লেকের ওই এলাকা পুরোপুরি ভারতের দখলে। তবুও ভারতের ভূখণ্ডে মানচিত্র এঁকে দিয়েছে চীনের সেনা। ম্যান্দারিন ভাষায় ওই এলাকায় নিজেদের চিহ্ন এঁকে দিয়েছে চীনের সেনা। সবই ধরা পড়েছে উপগ্রহ চিত্রে।

উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, ওই এলাকায় অসংখ্য অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে চীনা সেনা বাহিনী। সাঁজোয়া গাড়ি ও অস্ত্রসস্ত্র মজুত করেছে তারা। যুদ্ধের সবরকম প্রস্তুতি সেরে রাখছে চীন।

এদিকে, প্যাংগং লেকের ফিঙ্গার-১ থেকে ৮ চিহ্নিত এলাকায় টহল দেন ভারতীয় সেনা সদস্যরা। কিন্তু চীন এবার দাবি করছে, ফিঙ্গার ৪ থেকে ৮ পর্যন্ত তাদের এলাকা। তাই ভারতীয় সেনাকে টহল দিতে বাধা দেওয়া হচ্ছে। সূত্র: জি-নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের সীমানায় নিজেদের মানচিত্র এঁকে দিল চীন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০