সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের এক এএসআই এর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। তার নাম আবুল কালাম (৩৫)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১টার দিকে তিনি মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এএসআই আবুল কালামের মৃত্যুর বিষয়টি জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহকে অবহিত করা হয়েছে। খবর দেয়া হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনকেও। তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, এএসআই আবুল কালাম জেলা জজ আদালতে কর্মরত ছিলেন। করোনার উপসর্গ দেখা দেয়ায় গত ২২ জুন তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বিভাগীয় পুলিশ হাসপাতালে রেখে তার চিকিৎসা চলছিলো।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৫ জুন রামেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন।
এএসআই আবুল কালামের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তিনি স্ত্রীকে নিয়ে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় ভাড়া থাকতেন। তার ছয় বছর এবং ছয় মাসের দুই সন্তান রয়েছে।
তার মৃত্যুতে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার ও জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তোপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। পাশাপাশি এএসআই আবুল কালামের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের এক এএসআই এর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০