সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

লঞ্চ উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ৩০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) সেতুতে ধাক্কা খেয়েছে। এতে ফাটলের শঙ্কায় দেখা দেয়ায় সোমবার সন্ধ্যা থেকে সেতুটির একপাশের লেনে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে রাতে সেতুটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করে জানান, সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেয়ায় যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিশেষজ্ঞরা পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

এদিকে ট্রাফিক পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম বলেন, সোমবার রাত ৮টা থেকে সব প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে চাঁদপুর থেকে ছেড়ে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় ছোট আকারের লঞ্চ মর্নিং বার্ড। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে যাচ্ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ। উদ্ধারকারী জাহাজের মাস্টার দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে যাওয়ার পথে সেতুতে আঘাত লাগে। এরপর পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লঞ্চ উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০