চালক পলাতক, অভিযুক্ত লঞ্চ আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:২১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০ ১৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের একটি লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় অভিযুক্ত চাঁদপুরগামী ময়ূর-২ নামের লঞ্চটি আটক করা হয়েছে। তবে লঞ্চ চালক পালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছেন।
এর আগে সকাল ৯টায় সদরঘাটের শ্যামবাজার পয়েন্টে ময়ূর-২ নামের লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর) একেএম আরিফ উদ্দিন বলেন, সকাল পৌনে ৮টায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড লঞ্চটি। সদরঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
এ সময় লঞ্চে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে পারলেও অনেকে নিখোঁজ রয়েছেন। এরইমধ্যে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


























