ফরিদপুর হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে
ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক। ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯/০৬/২০২০ইং তারিখ দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ীর মোড় সংলগ্ন বাইপাস মহাসড়কে জনাব মোঃ সাগর মন্ডলের ভাতের হোটেলের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আবু বক্কর(২৭), পিতা-আকুব আলী , সাং- ইসাইল, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর’কে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা, মাদক বিক্রিত ১৭,৭০০/- টাকা এবং মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দেবাশীষ কর্মকার
সহকারি পুলিশ সুপার
সহকারি পরিচালক
কোম্পানী অধিনায়ক
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।


























