সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে অনুমতি ছাড়া গান ব্যবহার করায় । অভিযোগ দায়ের করেছেন বর্ষীয়ান কণ্ঠশিল্পী দিলরুবা খান।
অভিযোগে বলা হয়েছে, শিল্পী দিলরুবা খানের অনুমতি না নিয়ে ‘পাগল মন’ গান রিমেক করে সিনেমায় ব্যবহার করেছেন শাকিব খান। আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার দাবি করে এ অভিযোগ দিয়েছেন তিনি।নব্বই দশকের সাড়া জাগানো গান ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’।

আহমেদ কায়সারের লেখা গানটিতে সুর করেন আশরাফ উদাস। এতে কণ্ঠ দেন সংগীতশিল্পী দিলরুবা খান। তুমুল জনপ্রিয় গানটি বিনা অনুমতিতে রিমেক করে শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহারের অভিযোগ ওঠেছে।

এ বিষয়ে দিলরুবা খান বলেন, অনুমতি ছাড়াই সিনেমায় আমাদের মিউজিক ও গানের কিছু অংশ ব্যবহার করা হয়েছে। এরপর এটি মোবাইল অপারেটর রবি কাছে বিক্রি করা হয়েছে।

সিনেমার প্রযোজক হিসেবে শাকিব খান এটি অন্যায় করেছেন দাবি করে তিনি বলেন, আমাদের দেশের শিল্পীদের বুড়ো বয়সে ভিক্ষা করতে হয়। তাদের অধিকার সঠিকভাবে দিলে আর শেষ বয়সে ভিক্ষা করতে হতো না। এই গানের গীতিকার, সুরকার ও আমি মিলে এই অভিযোগ করেছি। বিষয়টি নিয়ে আমাদের আইনজীবী আইনিভাবে লড়বেন।

দিলরুবা খানের আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন জানান, আজ রবিবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার দাবি জানিয়ে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০