সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ৫ হাজার, মৃত্যু ৭২। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার ব্যক্তি। আর মারা গেছেন ৭২ জন। রোববার (২৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯০ জন। এর মধ্যে শনিবারই নতুন ১৫৮ জন শনাক্ত হয়েছে। এ দিন নওগাঁ ও বগুড়া জেলায় একজন করে দুইজনের মৃত্যু হয়েছে। গোটা বিভাগজুড়ে এ পর্যন্ত ৭২ জনের প্রাণহানি ঘটেছে করোনাভাইরাসে।

এর মধ্যে সর্বোচ্চ ৪৮ জন মারা গেছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৭, নওগাঁয় ৫, নাটোরে ১, সিরাজগঞ্জে ৩ এবং পাবনায় ৮ জন মারা গেছেন। শনিবার নতুন শনাক্ত ১৫৮ করোনা রোগীর মধ্যে ৪৪ জন বগুড়ার বাসিন্দা।

এ দিন শুধু জয়পুরহাটে নতুন রোগী শনাক্ত হয়নি। রাজশাহীতে ৩৯, চাঁপাইনবাবগঞ্জে ৫, নাটোরে ৩, নওগাঁয় ৫৭, সিরাজগঞ্জে ৮ এবং পাবনায় ২ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

এ পর্যন্ত বগুড়ায় মোট ২ হাজার ৭২৩, রাজশাহীতে ৫১৩, জয়পুরহাটে ৩২৪, নওগাঁয় ৩৮৪, সিরাজগঞ্জে ৩৬৯, পাবনায় ৪৩০ জন, নাটোরে ১৫৮ এবং চাঁপাইনবাবগঞ্জে ৯৯ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩৩ জন। এর মধ্যে নওগাঁর ২০৫ জন, জয়পুরহাটের ১৩৭ জন, বগুড়ার ৩৫২ জন, নাটোরের ৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৭ জন, রাজশাহীর ৬৮ জন, সিরাজগঞ্জের ১৮ জন এবং পাবনার ৪১ জন করোনামুক্ত হয়েছেন। এখনও হাসপাতালে আছেন ৫৪৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ৫ হাজার, মৃত্যু ৭২। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০